দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুমারখালীতে শীতার্তদের পাশে ইউএনও


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ ৭১
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুমারখালীতে শীতার্তদের পাশে ইউএনও

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কুষ্টিয়ার কুমারখালীতে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে কুমারখালী পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

এ সময় ইউএনও শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এতিম ও দুস্থদের সঙ্গেও কথা বলে তাঁদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে খোঁজ নেন তিনি।

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, “শীতের এই সময়ে অসহায় ও দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাতেও শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা পেয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০