ময়মনসিংহে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ময়মনসিংহে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

কাউছার পারভেজ শাকিল, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নাটকঘর লেনে ১০ বছর বয়সী শিশু দিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজল চক্রবর্তী (৫৫)-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে উদ্বেগজনক হারে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, শিশু দিয়ার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে অপরাধ প্রবণতা আরও বাড়বে। সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ বলেন, দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তার যথাযথ প্রয়োগ দেখা যায় না। তিনি উল্লেখ করেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তাই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগই নয়, ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। এ ধরনের অপরাধ রোধে সমাজের সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা কমল সরকার, শ্রমিক দল নেত্রী শান্তনা সরকার শেলী, মহানগর যুবদল নেতা কে এম জব্বার, স্থানীয় বিএনপি নেতা এ এইচ এম আরমান এবং সাংস্কৃতিক সংগঠক নাজমুল হাসান রাজু খানসহ অন্যান্যরা।

মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়ার তাগিদ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০