মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের জন্য নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার সুযোগ দিল ইউএই


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ ১২৯
মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের জন্য নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার সুযোগ দিল ইউএই

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের জন্য নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার সুযোগ দিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রবেশে জটিলতা তৈরি হয়েছে, তারা নতুন এন্ট্রি পারমিট ছাড়াই আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ফিরে যেতে পারবেন।

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু

সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অথবা টানা ১৮০ দিনের বেশি সময় দেশের বাইরে অবস্থান করলে পুনরায় প্রবেশের জন্য নতুন করে এন্ট্রি পারমিট নিতে হয়। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা সেই বাধ্যবাধকতা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন

আইসিপি আরও জানিয়েছে, প্রবাসীরা তাদের পুরোনো পাসপোর্ট ও মেয়াদোত্তীর্ণ ভিসার কপি ব্যবহার করেই এয়ারলাইনসের মাধ্যমে চেক-ইন সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ফ্লাইটজনিত সমস্যার কারণে যারা ওভারস্টে (Overstay) সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের ক্ষেত্রেও জরিমানার বিষয়ে নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০