সিলেটে সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে লড়াকু সৈনিক অ্যাডভোকেট আয়েশা ছিদ্দিকা


নিজস্ব প্রতিবেদক সিলেট প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনার শীর্ষে লড়াকু সৈনিক অ্যাডভোকেট আয়েশা ছিদ্দিকা

সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী ও লড়াকু সৈনিক, বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক মোছাম্মৎ আয়েশা ছিদ্দিকা

 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সিলেট ও ঢাকার আইন অঙ্গন এবং বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই নেত্রী তৃণমূল থেকে উঠে আসা এক সাহসী মুখ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আয়েশা ছিদ্দিকা সিলেট বিভাগে বিএনপির দুর্গ শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

 

সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি সংরক্ষিত নারী আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করার তীব্র ইচ্ছা প্রকাশ করেন।

 

তার এই আগ্রহের মূলে রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং তৃণমূলের নারীদের অধিকার আদায়ের সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরা।

 

পেশাগত জীবনে অ্যাডভোকেট আয়েশা ছিদ্দিকা অত্যন্ত সফল ও সুপরিচিত। ১৯৯৭ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির পর ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে তার বর্ণাঢ্য আইন পেশার সূচনা হয়। দীর্ঘকাল ধরে তিনি সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। রাজনীতির চড়াই-উতরাই ও রাজপথের কঠিন সময়েও তিনি দলের প্রতি অনুগত থেকে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

সিলেটের রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ কর্মীদের মতে, আয়েশা ছিদ্দিকার মতো শিক্ষিত, অভিজ্ঞ এবং রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব সংরক্ষিত আসনে মনোনীত হলে তা দলের নারী সংগঠনকে আরও গতিশীল করবে।

 

তিনি কেবল একজন আইনজীবী নন, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন সংগঠক। সংসদে গিয়ে সিলেট বিভাগের নারী উন্নয়ন, আইনি সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

তৃণমূলের এই নেত্রী মনে করেন, দীর্ঘ ত্যাগের মূল্যায়ন হিসেবে দল তাকে সুযোগ দিলে তিনি সিলেটবাসীর আস্থার প্রতিদান দিতে এবং তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০