ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে?

ঈদুল আজহার ২০২৬ সালের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৭ মে পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে।

এর ধারাবাহিকতায় ২৭ মে দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

২০৩৯ সালে হবে ৩টি ঈদ, বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালন করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন