
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাসনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আপনার মতামত লিখুন :