
নেটিজেনদের মনে তৈরি হয় হাজারো জল্পনা-কল্পনা। কে এই তরুণ? শাকিরার নতুন কোনো সঙ্গী নাকি বিশেষ কেউ?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে ঘটে এই ঘটনা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রহস্যময় সেই তরুণকে নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে সেই তরুণের আসল পরিচয়।
তিনি অন্য কেউ নন, খোদ শাকিরারই বড় ছেলে! বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরা। টানটান উত্তেজনার ম্যাচের একপর্যায়ে ক্যামেরা যখন শাকিরার দিকে তাক করা হয়, তখনই মায়ের প্রতি ভালোবাসার জেরে গালে স্নেহের চুমু দেয় তার ছেলে। কিন্তু শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা খুব একটা অবগত নন, তারা এই পারিবারিক ও আবেগময় মুহূর্তটিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় নানা মুখরোচক মন্তব্যের ঝড় ওঠে।
পরে ছেলেদের পরিচয় স্পষ্ট হতেই সব গুঞ্জনে জল পড়ে। ম্যাচ চলাকালে শুধু এই একটি দৃশ্যই নয়, আরো বেশ কয়েকবার ক্যামেরার ফোকাস কেড়ে নিয়েছেন লাতিন এই পপ তারকা।
অন্য একটি দৃশ্যে দুই ছেলেকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায় শাকিরাকে। সে সময় গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তাকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতেও দেখা গেছে।
মাঠের ফুটবল লড়াই ছাপিয়ে গ্যালারিতে শাকিরার এই পারিবারিক ও আনন্দঘন মুহূর্তগুলোই ম্যাচ শেষে বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছেলের ভালোবাসার এই সুন্দর মুহূর্তটি শেষ পর্যন্ত জল্পনার ডালপালা মেললেও, সত্য প্রকাশের পর ভক্তরা এখন শাকিরার এই পারিবারিক বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ।
আপনার মতামত লিখুন :