যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসা রুশ বোমারু বিমান ঠেকাতে পাল্টা যুদ্ধবিমান মোতায়েন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসা রুশ বোমারু বিমান ঠেকাতে পাল্টা যুদ্ধবিমান মোতায়েন

লাখোকণ্ঠ ডেস্ক: রাশিয়ার একটি সন্দেহভাজন দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাজ্যের আকাশসীমা লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কায় মঙ্গলবার তৎপর হয়ে ওঠে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ডের লসিমাউথ ঘাঁটি থেকে দুটি আরএএফ টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়। একই সঙ্গে অক্সফোর্ডশায়ারের ব্রাইজনর্টন ঘাঁটি থেকে একটি ভয়েজার রিফুয়েলিং বিমানও পাঠানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলের কাছে শেটল্যান্ড অঞ্চলের দিকে উড়ে যায় এবং সন্দেহভাজন বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করে।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, রুশ যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করেনি। ফলে সরাসরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি এবং পরে টাইফুনগুলো ঘাঁটিতে ফিরে আসে। এই ঘটনার পেছনে ন্যাটো জোটের বৃহত্তর সমন্বিত প্রতিক্রিয়া ছিল বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার যুদ্ধজাহাজ, সাবমেরিন, গোয়েন্দা জাহাজ ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকার যুক্তরাজ্যের নিকটবর্তী জলসীমায় ঘোরাফেরা করায় উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি ইংলিশ চ্যানেলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুটি তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে একটি রুশ যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’ নামের ব্ল্যাক সি ফ্লিটের একটি ফ্রিগেট ওই ট্যাংকারগুলোর সঙ্গে ছিল। এ সময় ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজও তাদের অনুসরণ করে। এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

উপসাগরীয় বন্দরগুলো  ‘সবার জন্য, নইলে কারো জন্য নয়’ : ইরান

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০