ভাড়া নৈরাজ্যে জিম্মি মৌলভীবাজার শহরবাসী : ডিসির নির্দেশ মানছে না চালক সিন্ডিকেট


লাখোকন্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
ভাড়া নৈরাজ্যে জিম্মি মৌলভীবাজার শহরবাসী : ডিসির নির্দেশ মানছে না চালক সিন্ডিকেট
জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল টমটমের ভাড়া পূর্বের ন্যায় বহাল রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ৫ টাকার নির্ধারিত ভাড়া ৫ টাকা এবং ১০ টাকার ভাড়া ১০ টাকাই থাকার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। চালকরা একজোট হয়ে ৫ টাকার ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করছে। যারা বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানাচ্ছেন, তাদের সাথে চালকরা অশুভ আচরণ করছেন এমনকি অনেক ক্ষেত্রে মাঝপথে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
সবচেয়ে সংকটের বিষয় হলো, ভাড়া বৃদ্ধির দাবিতে অনেক চালক শহরজুড়ে টমটম চালানো বন্ধ রেখেছেন। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব জিনিসের দাম এমনিতে চড়া, তার ওপর প্রতিদিন যাতায়াতে যদি দ্বিগুণ টাকা দিতে হয়, তবে আমরা চলব কীভাবে? প্রশাসনের নির্দেশ তো চালকরা মানছেই না, উল্টো গাড়ি বন্ধ করে আমাদের জিম্মি করে রেখেছে।”
সাধারণ যাত্রীদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং পয়েন্টগুলোতে কঠোর নজরদারি প্রয়োজন। নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রতিটি টমটমে দৃশ্যমান রাখা এবং সিন্ডিকেট ভেঙে যাত্রীদের স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলার সচেতন নাগরিক সমাজ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০