ফলোআপ কুলাউড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ : ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ প্রকৌশলীর!


লাখোকন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
ফলোআপ কুলাউড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ : ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ প্রকৌশলীর!
লাখোকন্ঠ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কর্মধা ইউনিয়ন অফিস থেকে ভান্ডারীগাঁও মুখী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র অধীনে আরএডিপি প্রজেক্টের  একটি পাকা রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।
সিডিউল অনুযায়ী কাজ না করে ৯১ লক্ষ টাকা বরাদ্দের এই প্রকল্পে বালু ছাড়াই নিম্নমানের ২ ও ৩ নম্বর ইট দিয়ে দায়সারাভাবে কাজ করার ফলে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দেবাংশু ট্রেডার্স। গত ২৫ জানুয়ারি রবিবার দুপুরে ভুক্তভোগী এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার প্রভাব খাটিয়ে সিডিউল বহির্ভূতভাবে অত্যন্ত নিচু মানের সামগ্রী ব্যবহার করছেন, যা দীর্ঘমেয়াদে রাস্তাটিকে চলাচলের অযোগ্য করে তুলবে। তবে বিষ্ময়কর বিষয় হলো, অনিয়মের পাহাড় গড়ে উঠলেও এর সপক্ষে সাফাই গাইছেন কুলাউড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রীতম সিকদার জয়।
গত ১৬ এপ্রিল তার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “কাজের মান নিয়ে এলাকাবাসী সন্তুষ্ট।” প্রকৌশলীর এমন বক্তব্যকে নীতিবহির্ভূত শামিল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগকারীরা বলছেন, যেখানে জনগণ লিখিত অভিযোগ দিচ্ছে এবং কাজ বন্ধ করে দিচ্ছে, সেখানে প্রকৌশলীর এমন বক্তব্য ঠিকাদারের সাথে তার যোগসাজশকেই স্পষ্ট করে।
এলাকাবাসী অবিলম্বে মেসার্স দেবাংশু ট্রেডার্সের লাইসেন্স বাতিল এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ঠিকাদার দেবাংশ সেন বলেন কাজ খুব দ্রুত শুরু করা হবে। সিডিউল অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০