এনসিপি থেকে পদত্যাগ করলেন আরো দুই নেত্রী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
এনসিপি থেকে পদত্যাগ করলেন আরো দুই নেত্রী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন আরো দুই নেত্রী। ‘এনসিপি’র সাথে আমার পথচলা এখানেই শেষ, আমি এনসিপির সাথে যুক্ত থাকাকালে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।’ নিজের ফেসবুকে এমন পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ফারাহা এমদাদ নামে কুমিল্লার এক এনসিপি নেত্রী।

জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে এনসিপি থেকে ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার পর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।

এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত: স্নিগ্ধ

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত জাতীয় নারীশক্তির যুগ্ন সদস্য সচিব পদসহ দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি এ বিষয়ে নিজের ফেসবুকে পেইজে পদত্যাগপত্র পোস্ট করে লিখেছেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ১৮ এপ্রিল প্রকাশিত এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি এর কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত।

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ডা. মিতু

উক্ত কমিটির সাথে আমরা কোন সংশ্লিষ্টতা নেই। জাতীয় নাগরিক পার্টির সকল প্রকার পদ থেকে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র প্রেরণ করেছি, ধন্যবাদ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০