
এ ছাড়া জামায়াতের নির্বাচনী প্রচারণায় থাকবেন এনসিপির এই নেত্রী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন ডা. মাহমুদা মিতু নিজেই।
ডা. মাহমুদা লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব।
জামায়াতের পক্ষে ভোট চেয়ে এনসিপি নেত্রী আরও বলেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনও আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।
আপনার মতামত লিখুন :