নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

খোরশেদ আলম, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের গলা কাটা মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি মাহাবুব আরও বলেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই বিষয়ে অবহিত হওয়া মাত্র তিনটি শক্তিশালী টিম গঠন করে দিয়েছেন ও কঠোর নির্দেশনা দিয়েছেন- অতিদ্রুত হত্যাকারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং পুলিশ সুপার নিজেই বিষয়টি নিয়ে সার্বক্ষনিক তদারকি করছেন। এছাড়া আমাদের সার্কেল এসপিও সবসময় এলাকায় থেকে খবরাখবর রাখছেন। আমার বিশ্বাস, খুব দ্রুত সময়ে আসামি সনাক্ত ও এ্যারেষ্ট করতে সক্ষম হবো।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০