
বুধবার (৬ মে) লাহিনী বটতলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় অবস্থিত শোরুমে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির হোসাইন, ডেপুটি হেড মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রোকনুজ্জামান এবং ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা উপস্থিত ছিলেন। এ ছাড়া মিডিয়া ব্যক্তিত্ব আবু হেনা রনি ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুষ্টিয়া অঞ্চলে সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে আধুনিক ইলেকট্রনিক পণ্য সহজলভ্য করতে এই শোরুম চালু করা হয়েছে। তাঁরা স্থানীয় বাজারে মানসম্মত পণ্য ও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে শোরুম পরিদর্শনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :