মৌলভীবাজারে তিয়ানশী পণ্যের জয়জয়কার : সফলতার শীর্ষে উদ্যোক্তা আলম হোসেন


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মে, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
মৌলভীবাজারে তিয়ানশী পণ্যের জয়জয়কার : সফলতার শীর্ষে উদ্যোক্তা আলম হোসেন

বিশেষ প্রতিনিধি  :আধুনিক জীবনযাত্রায় সুস্বাস্থ্য ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে বিশ্বখ্যাত তিয়ানশি (Tiens) পণ্য বর্তমানে এক আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে।

 

 

বিশেষ করে মৌলভীবাজার জোনে এই কার্যক্রমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তরুণ ও নিবেদিতপ্রাণ উদ্যোক্তা আলম হোসেন। তার বলিষ্ঠ নেতৃত্বে তিয়ানশি আজ এই অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সুস্বাস্থ্যের বার্তা।তিয়ানশি মূলত প্রাকৃতিক উপাদানে তৈরি মানসম্মত হেলথ সাপ্লিমেন্ট এবং আধুনিক ফিজিওথেরাপি যন্ত্রাংশের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

 

আলম হোসেনের পরিচালনায় মৌলভীবাজার জোনে তিয়ানশির কার্যক্রম কেবল পণ্য বিক্রয় নয়, বরং একটি সুস্থ জাতি গঠনের আন্দোলনে পরিণত হয়েছে। উদ্যোক্তা আলম হোসেনের সাফল্যের মূল চাবিকাঠি হলো তার টিমের উদ্যোক্তা এবং সততা। তিনি সাধারণ মানুষকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন, যা বেকারত্ব দূরীকরণে এক বিশাল ভূমিকা রাখছে। তার অধীনে কাজ করে অনেক তরুণ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। আলম হোসেন মনে করেন, তিয়ানশি এমন একটি প্লাটফর্ম যেখানে শারীরিক সুস্থতার পাশাপাশি একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়ারও সমান সুযোগ রয়েছে।

 

 

মৌলভীবাজার জোনের তিয়ানশি অফিসটি এখন স্থানীয়দের কাছে একটি ভরসার কেন্দ্রবিন্দু।ক্যালসিয়ামের ঘাটতি পূরণ থেকে শুরু করে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তিয়ানশির পণ্যগুলো জাদুকরী ভূমিকা পালন করছে। আলম হোসেনের লক্ষ্য হলো, প্রতিটি পরিবারকে রোগমুক্ত রাখা এবং তিয়ানশির কল্যাণকর বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া।

 

পজিটিভ মানসিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আলম হোসেন আজ তিয়ানশি মৌলভীবাজার জোনের একজন আইকন। তার এই পথচলা আগামীতে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং মৌলভীবাজারের মানুষের জীবনমানে পজিটিভ পরিবর্তন ঘটাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১