ধবলগুড়ি সীমান্তে উত্তেজনা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৩ মে, ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ণ ৫৪
ধবলগুড়ি সীমান্তে উত্তেজনা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

লালমনিরহাটের ধবলগুড়ি সীমান্ত এলাকায় ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (১২ মে) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, সকালে তিস্তা ব্যাটালিয়নের ধরলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৭৩/১৫-এস সংলগ্ন শূন্য লাইনের কাছে কয়েকজন নারী ঘাস কাটাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে বাক্‌বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের নালংগিবাড়ী ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে গাঁ.জা.স.হ নারী আ.ট.ক

খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির সদস্যরা পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে উভয় পক্ষের স্থানীয় বাসিন্দাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপের ফলে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

সীমান্তে ভারতের ড্রোন বিধ্বস্ত, নজরদারি জোরদার

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আসছে। স্থানীয় বাসিন্দারাও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে সহযোগিতা করছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১