মেয়ে কারিনা কায়সারকে হারিয়ে ক্ষমা চাইলেন কায়সার হামিদ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৬ মে, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
মেয়ে কারিনা কায়সারকে হারিয়ে ক্ষমা চাইলেন কায়সার হামিদ

লিভারের জটিলতায় মেয়ে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে হারিয়ে ভেঙে পড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। কারিনা কায়সার মারা যাওয়ার পর গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে মেয়ের বিদায়ের কথা জানান তিনি।

শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করার কিছু সময় পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কায়সার হামিদ।

আরও পড়ুন: লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

সেই পোস্টে একজন বাবার অসহায় কষ্ট যেন স্পষ্ট হয়ে ওঠে। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

মেয়েকে হারানোর শোকের মধ্যেও সবার কাছে কারিনার জন্য ক্ষমা চান তিনি। কায়সার হামিদ লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।’

আরও পড়ুন: কারিনা কায়সারকে নেওয়া হবে ভারতে, আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যান্স

কঠিন এই সময় পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। পোস্টে আরও লেখেন, ‘যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১