
বিশেষ প্রতিনিধি:আমান সিমেন্ট এর সৌজন্যে মৌলভীবাজার জেলায় “দেশ গড়ি প্রতিদিন” শীর্ষক নির্মাণ শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ ই মে সন্ধ্যায় শহরের অভিজাত রেষ্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, ঠিকাদার ও নির্মাণ খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে আধুনিক নির্মাণ প্রযুক্তি, নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে নির্মাণ শ্রমিকদের অবদান অপরিসীম। দক্ষ শ্রমিকরাই একটি টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ার মূল শক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিক এন্ড সন্সের স্বত্বাধিকারী শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Aman Cement-এর এজিএম নাজমুল হুদা, আরএসএম মোহাম্মদ মহসিন, সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার মুশফিক আহমেদ, আল আমীন বিল্ডিং ডিজাইনের ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও এক্সিকিউটিভ মোহাম্মদ মহিউদ্দিন।
আপনার মতামত লিখুন :