জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম


ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রকাশের সময় : ২০ মে, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম

বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার শিক্ষার্থী জান্নাত আলম। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।

বুধবার জান্নাত আলমের এই সাফল্যের খবর সাতক্ষীরায় পৌঁছালে শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে মঙ্গলবার ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে মূকাভিনয় বিভাগে সেরা নির্বাচিত হন জান্নাত।

বাংলাদেশ স্কাউটস সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রায় ২৫০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কেরাত, আজান, বাংলা উপস্থাপনা ও চিত্রাঙ্কনসহ আটটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মূকাভিনয় বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অর্জন করেন জান্নাত আলম।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মো. শামসুল হক এবং যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম।

জান্নাত আলম সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলম ও রাফিয়া পারভীন দম্পতির সন্তান।

নিজের অনুভূতি প্রকাশ করে জান্নাত বলেন, “এ অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। স্কাউটের মাধ্যমে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেটি পূরণ হয়েছে। ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

জানা গেছে, এর আগেও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজিত জাতীয় উপস্থিত অভিনয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন জান্নাত আলম। তাঁর এ সাফল্যে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের আমেজ বিরাজ করছে।

সাতক্ষীরার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০