
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে ওই বৃদ্ধা তাঁর মেয়ের বাড়ি রামনগর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল ইসলাম তাঁকে সহায়তার কথা বলে সঙ্গে নেন। পরে উপজেলার মেন্দের মাঠ এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করে। সোমবার দামুড়হুদা থানায় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :