পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত


মো. তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ৩১ মে, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ মাগরিব সদর উপজেলার জালাসীপাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্যকরী সংসদের অর্থ সম্পাদক শাহিন আলম আশিক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নূর আলম খান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মানিক হোসেন, রুবেল ইসলাম, আবুল কাদের, কাজী শাহীনুর, শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইসমাইল হোসেন, সেলিম হক, রেজাউল করিম, কবির হোসেন, মোতাহার, শাহীন ইসলাম, রাব্বি, রশিদ, শাহাদত কবির (বিপ্লব), ইউনুস আলী ও খন্দকার আবু বকর সিদ্দিকসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ