
শনিবার (৩০ মে) বিকেলে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু। আয়োজনের নেতৃত্ব দেন মিজানুর রহমান মিজান।
আয়োজকদের উদ্যোগে তাজের মোড় থেকে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি আবার তাজের মোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে নূর-ই আলম মিঠু বলেন, বন্ধুদের এমন উদ্যোগ প্রশংসনীয়। কর্মব্যস্ত জীবনে সবাই বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও ঈদের মতো উৎসব বন্ধুদের একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, শৈশবের বন্ধুদের সঙ্গে পুনর্মিলন মানুষকে স্মৃতিময় সময়ে ফিরিয়ে নিয়ে যায়। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতাও এ ধরনের আয়োজনের মাধ্যমে গড়ে ওঠে।
আয়োজক মিজানুর রহমান মিজান বলেন, জীবিকার প্রয়োজনে সবাই বিভিন্ন এলাকায় থাকায় সারা বছর একসঙ্গে হওয়া সম্ভব হয় না। ঈদের সময় সবাই নিজ এলাকায় ফিরে আসে। সেই সুযোগে শৈশবের বন্ধুদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, প্রতিবছর এ ধরনের পুনর্মিলনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে পুরোনো বন্ধুত্বের বন্ধন অটুট থাকে এবং সবাই একদিনের জন্য হলেও শৈশবের স্মৃতিতে ফিরে যেতে পারেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় ও শোভাযাত্রায় নিশান আলী, এস এম সুলতান মাহমুদ, মুহিদুল ইসলাম, মাসুদ রানা, আইজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোস্তাক, উজ্জ্বল, সুমন হোসেনসহ বিভিন্ন বয়সী বন্ধুরা অংশ নেন।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :