
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিমক ও উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ ভোগ করেছে স্কুল-কেলেজের শিক্ষার্থীরা।
তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি ছিল। এর পরের দুদিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রবিবার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।
তবে দেশের সব মাদ্রাসা-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এই ছুটি এক সপ্তাহ বেশি।
মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রবিবার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :