লিওনেল মেসির আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৬ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
লিওনেল মেসির আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির

লিওনেল মেসির আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমনির। ফুটবল বিশ্বকাপের আবহে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরীমনিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। সেখানে দেখা যায়, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন।

সেই উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সাড়া ফেলেছে।

অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরীমনির ভালোবাসার প্রশংসা করেছেন।নিজের সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

মেসির খেলা দেখার সময় নিজের আবেগও কখনো লুকাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০