মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট প্রোগ্রামের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ জুন, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট প্রোগ্রামের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ জুন ২০২৬ খ্রি.) জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও সৃজনশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।

জেলা পর্যায়ের এ আয়োজনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৭টি টিম অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানটি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (eees), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজারের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০