দল যার যার লিওনেল মেসি সবার: বুবলী


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৭ জুন, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
দল যার যার লিওনেল মেসি সবার: বুবলী

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বাম পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। তার একের পর এক বাম পায়ের জাদুতে কোণঠাসা হয়ে পড়ে আলজেরিয়া। তার হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল শুরু করল আর্জেন্টিনা।

মাঠের ফুটবল কেবল গ্যালারি কিংবা স্টেডিয়ামেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে পাড়া-মহল্লার চায়ের দোকানেও। ফুটবল নিয়ে উন্মাদনা দেখা যায় শোবিজ তারকাদের মাঝেও।

এবার ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের সমর্থক। তবে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে চুপ থাকতে পারেননি তিনি। প্রকাশ করেছেন নিজের অনুভূতি।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে মেসির ছবি যোগ করে তিনি লিখেছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’ তিনি আরো উল্লেখ করেন, ‘দল যার যার মেসি কিন্তু সবার।’ পোস্টে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, লিওনেল মেসি, সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০