ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন বর্জনের আহ্বানে মিছিল, ভিডিও ভাইরাল


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ১৮ জুন, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থন বর্জনের আহ্বানে মিছিল, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন বর্জনের আহ্বান জানিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মাওলানার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অংশগ্রহণকারী বাংলাদেশের জাতীয় পতাকা ও আরবি লেখা সাদা পতাকা বহন করে মিছিলে অংশ নেন। মিছিলটি কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা রয়েছে, “এই দীন আমার, যমীন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।” ব্যানারে আরও লেখা ছিল, “কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।”

মিছিলের বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর পক্ষ থেকে এ কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি।

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ প্রেক্ষাপটে নাসিরনগরের এই কর্মসূচি স্থানীয়দের মধ্যে ভিন্নধর্মী একটি ঘটনা হিসেবে আলোচনায় এসেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০