ঢাকা মগবাজারের মধুবাগ থেকে বের হয়ে ৬০ বছরের বাহার উদ্দিন নিখোঁজ


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জুন, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ ৮৮
ঢাকা মগবাজারের মধুবাগ থেকে বের হয়ে ৬০ বছরের বাহার উদ্দিন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে বাহার উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর জামাতা শামীম আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে বাহার উদ্দিন কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ বাহার উদ্দিনের উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখে কাঁচা-পাকা দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তিনি চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বাহার উদ্দিন(৬০) গ্রামের বাড়ি নোয়াখালী কবিরাট উপজেলা ৬ নং  ধানশালিক ইউনিয়ন লামছি প্রসাদ গ্রামের তাকিয়া বাজার সংলগ্ন ১ নং ওয়ার্ডের সরদার বাড়ি

পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে উদ্বিগ্ন। কেউ তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত হাতিরঝিল থানা অথবা  উল্লেখিত পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে
মোবাইল :+880 1878-833168
মোবাইল :01922688296

আর্কাইভ