জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট কাটবেন যেভাবে


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২৬, ২:১০ অপরাহ্ণ ৪৭
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট কাটবেন যেভাবে

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট কাটবেন যেভাবে। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগে থেকেই নির্ধারিত নিয়মে টিকিট সংগ্রহ করতে হবে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। তাই জাদুঘর পরিদর্শনের আগে ‘জুলাই ৩৬’ নামে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে নিজের সুবিধামতো সময় নির্বাচন করতে হবে। এরপর একই মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকার ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অনলাইন টিকিট বুকের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট লিংকের জন্য এখানে ক্লিক করুন

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১