নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেট জব্দ, আটক ২


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ ৪৪
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেট জব্দ, আটক ২

নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন নিতপুর বিওপির সদস্যরা পোরশা উপজেলার দেইরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দেইরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৭ হাজার ৪৫০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পোরশা উপজেলার নিতপুর মাস্টারপাড়া গ্রামের মো. নয়ন (৪০) ও মো. আনারুল (৩২)।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জব্দ করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং গরু পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১