পাবনার যমুনায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ


মোঃ ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ ১১০
পাবনার যমুনায় গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১