চুয়াডাঙ্গার কারখানায় ‘অনুমোদন ছাড়াই নকল পণ্য উৎপাদনে’ মালিককে জরিমানা


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ ৭৫
চুয়াডাঙ্গার কারখানায় ‘অনুমোদন ছাড়াই নকল পণ্য উৎপাদনে’ মালিককে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা বাজারে অবস্থিত হেনা কনজুমার প্রোডাক্টস নামের কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পিয়ারাতলা বাজারের কয়েকটি দোকান ও কারখানায় অভিযান চালানো হয়। এ সময় হেনা কনজুমার প্রোডাক্টসে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাদের লোগো ব্যবহার এবং ভুয়া বারকোড সংযুক্ত করে টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং র‌্যাবের একটি দল অভিযানে সহযোগিতা করে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১