বান্দরবানের রোয়াংছড়িতে তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা এলাকার বন্যাদুর্গত ১৬২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।
সোমবার (৪ আগস্ট) সকালে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, বিএনপির সিনিয়র নেতা লুসাইমং মারমা, তারাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংবাথোয়াই মারমা, ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :