
আটক ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) এবং তাঁর স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে ৮১৭টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক দাবি, আটক দুজন বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
পত্নীতলা থানার পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :