লালমনিরহাটে বাস কাউন্টার সরছে কেন্দ্রীয় টার্মিনালে


লালমনিরহাট প্রতিনিধি প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ ৩১
লালমনিরহাটে বাস কাউন্টার সরছে কেন্দ্রীয় টার্মিনালে

লালমনিরহাট শহরের বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টারগুলো কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টার্মিনালটিকে পূর্ণাঙ্গ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা শহরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এ উদ্যোগের কথা জানানো হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় লালমনিরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শহরের বিভিন্ন বাস কাউন্টার কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক পরিবহন খাতের সংশ্লিষ্টদের মতামত নেন এবং কাউন্টার স্থানান্তরের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনা অনুযায়ী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করে কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিক ও পূর্ণাঙ্গ টার্মিনালে রূপান্তরের কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, লালমনিরহাট শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জেলার সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে যোগাযোগব্যবস্থাকে আরও উন্নত, সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ করা প্রয়োজন। আধুনিক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা জনগণের যাতায়াত সহজ করার পাশাপাশি জেলার ভাবমূর্তি উজ্জ্বল করবে।

সভায় উদ্যোগটি বাস্তবায়নে জেলা প্রশাসন, পরিবহন ব্যবসায়ী সমিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০