
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
নওগাঁ জেলা পুলিশ জানায়, জনবান্ধব পুলিশিং ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :