নওগাঁয় ট্যা.পে.ন্টা.ড.ল.স.হ ৫ জন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ ১২৪
নওগাঁয় ট্যা.পে.ন্টা.ড.ল.স.হ ৫ জন গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে পৃথক দুটি অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় অভিযান দুটি চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল ছাতড়া বাজারে অভিযান চালায়। সেখানে আমিনুল ইসলাম (৪৩) ও বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করা হয়। পরে আমিনুলের কাছ থেকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ছাতড়া বিলের যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম (৩০), দেলোয়ার হোসেন (৩৬) ও রনি হাসান (২৪)কে আটক করা হয়। এ সময় হাফিজুলের কাছ থেকে আরও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক বিক্রির কাজে পরস্পরকে সহযোগিতা করছিলেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১