নীলফামারীতে ডিসির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান


নীলফামারী প্রতিনিধি প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ ৫৯
নীলফামারীতে ডিসির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোড়দরগা এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার ও আগাছা অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। পরে একই এলাকায় সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং উপজেলা পর্যায়ের কার্যক্রমও তদারকি করা হবে।

অভিযানে নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনীম আওনসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে সহযোগিতা করে নীলফামারী পৌরসভা।

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১