কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দান বাক্সে ৬ লাখ ৪৯ হাজার


সামরুজ্জামান (সামুন) প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ ৭৬
কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়ির দান বাক্সে  ৬ লাখ ৪৯ হাজার

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্সে মিললো ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে আখড়াবাড়ির থাকা দুইটা সিন্দুক খুলে এ টাকা পাওয়া যায়।

কুমারখালীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর দানবাক্স খোলা হয়। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে। তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে। এর আগে, গত বছরের অক্টোবরে দান বাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দান বাক্স খুলে ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা পাওয়া যায়। দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত,সহ কুষ্টিয়ার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারাসহ লালন একাডেমির সদস্যরা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১