লালমনিরহাট সীমান্তে ২৮ লাখ টাকার মোবাইল ডিসপ্লে ও মা দ ক জব্দ


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ ৪২
লালমনিরহাট সীমান্তে ২৮ লাখ টাকার মোবাইল ডিসপ্লে ও মা দ ক জব্দ

লালমনিরহাট পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৬৭টি ভারতীয় মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী ও সিংগীমারী বিওপির বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ২টা ৪০ মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬৭টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

অন্যদিকে, ভোর ৫টা ২০ মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১