
নিহত বদর উদ্দিন চুয়াডাঙ্গার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলের মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বদর উদ্দিনকে কারা এবং কেন হত্যা করেছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :