প্রধানমন্ত্রীর নির্দেশ আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ ২৭
প্রধানমন্ত্রীর নির্দেশ আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

লাখোকণ্ঠ প্রতিবেদক: অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম । বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়া ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন চট্টগ্রামের এই ক্রিকেটার। তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। আসন্ন এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা এই ব্যাটার।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১