রাদারফোর্ডের আউট নিয়ে তুমুল বিতর্ক, প্রশ্নের মুখে আম্পায়ার সৈকত


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ ১৩৬
রাদারফোর্ডের আউট নিয়ে তুমুল বিতর্ক, প্রশ্নের মুখে আম্পায়ার সৈকত

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে শেরফেন রাদারফোর্ডের আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যিনি ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ের পিসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারতের দেওয়া ৩৫২ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩০তম ওভারে ঘটনাটি ঘটে।

নামান ধীরের করা ওভারের শেষ বলে কাট শট খেলতে গিয়ে রাদারফোর্ড উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন। মাঠের আম্পায়ার আউট দিলে রিভিউ নেন রাদারফোর্ড। আল্ট্রাএজে ব্যাটের কাছাকাছি একটি স্পাইক দেখা যায়।

তবে রিপ্লেতে একই সময়ে রাদারফোর্ডের ব্যাট প্যাডে স্পর্শ করার বিষয়টিও দেখা যায়। ফলে স্পাইকটি বল-ব্যাটের সংস্পর্শে, নাকি ব্যাট-প্যাডের সংস্পর্শে তৈরি হয়েছে—এ নিয়ে প্রশ্ন ওঠে।

টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জানান, তিনি বল ও ব্যাটের মধ্যে নিশ্চিত কোনো ফাঁক দেখতে পাননি। আল্ট্রাএজের স্পাইককে ব্যাটে বল লাগার প্রমাণ হিসেবে বিবেচনা করে মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বহাল রাখেন।

রাদারফোর্ড সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও সম্প্রচারে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ও সাংবাদিক বিক্রান্ত গুপ্তও সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

তবে বিতর্কের পরও ম্যাচে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। রাদারফোর্ড ২৫ বলে ২৪ রান করে আউট হওয়ার পর অধিনায়ক শাই হোপ ও আমির জ্যাঙ্গুর ১০৯ রানের জুটি দলকে জয়ের পথে রাখে। শেষ পর্যন্ত হোপের অপরাজিত সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ভারত ৭ উইকেটে ৩৫১ রান করে। কেএল রাহুল অপরাজিত ১২৯ এবং রোহিত শর্মা ৯২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ জয়ে সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয় ভারতের পক্ষে।

ম্যাচের ফলের পাশাপাশি রাদারফোর্ডের আউটের সিদ্ধান্ত নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে আল্ট্রাএজের স্পাইক ব্যাট-প্যাড নাকি ব্যাট-বলের সংস্পর্শ থেকে এসেছে—এই প্রশ্নকে ঘিরেই বিতর্ক চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১