মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ১


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের ডাকাততলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলম (২৩)। সে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঝাউতলা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জের আলদি বাজার থেকে মাঠা খেয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নের ডাকাততলা ব্রিজের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক শাহ আলম ও মোটরসাইকেল আরোহী মো: শুভ আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বশাক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাহ আলমের মৃত্যু হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০