মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৪, ৩:২২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ১৯৩৬ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। শুক্রবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম (স্বপন)। তিনি বলেন, মেজর জিয়া সামরিক কর্মকর্তা হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করেন। ১৯৭৫ পর সেনাপ্রধানের দায়িত্বে আসা জিয়া রাস্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে ১৯৭৮ সালপ বিএনপি গঠন করেন।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে  নিহত হন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। বর্তমানে খালেদা জিয়া অসুস্থ থাকায় তার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, জেলা শ্রমীক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাইয়ুম মৃধা সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০