১ কেজি গাঁজা সহ একজন আসামি গ্রেপ্তার


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
১ কেজি গাঁজা সহ একজন আসামি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম, ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বেলা অনুমান ১৫.০০ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন খাজুর ইউপিস্থ জয়পুর বালুকাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রানা, পিতা-মোঃ শুকুর আলী এর বসত বাড়ীর দক্ষিন পার্শ্বে ছাতুনতলী টু জয়পুর ডাঙ্গাপাড়া গামী পাঁকা রাস্তার উপর দুইজন মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

বিষয়টি গোপনে জানার পর অফিসার ফোর্স লুঙ্গি পরে ছদ্দবেশ ধারন করে এবং পোশাকধারী পুলিশ এর সহায়তায় মাদক ব্যাবসায়ী মোঃ আব্দুল করিম (৩৬), পিতা-মৃত আব্বাস কবিরাজ, সাং-জয়পুর বালুকাপাড়া, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে ০১ (এক) কেজি গাঁজাসহ ধৃত করার সময় অপর একজন মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে খলিয়ানে খড়ের স্তুপের মধ্যে গাঁজা লুকানো রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীর দেখানো মতে ধৃত আসামীর বসত বাড়ীর উত্তর পার্শ্বে খলিয়ানে খড়ের স্তুপের মধ্যে হতে ধৃত আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া ০৫ (পাঁচ) টি পলিথিনের টোপলার মধ্যে হইতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম, সর্বমোট মোট এক কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং পলাতক অপর মাদক ব্যাবসায়ীর নাম জিজ্ঞাসা করিলে তার নাম মোঃ রওশন আলী (৫৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-জয়পুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ বলে জানায়। উক্ত মাদক উদ্ধার বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।