চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধ.র্ষ.ণে.র অভিযোগে শ্বশুর গ্রে.প্তা.র


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৪ জুন, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ ৩৩
চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধ.র্ষ.ণে.র অভিযোগে শ্বশুর গ্রে.প্তা.র

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর আলী উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকালে ভুক্তভোগী তার শিশু সন্তানকে নেওয়ার জন্য শ্বশুর ওমর আলীর ঘরে গেলে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে বিষয়টি পরিবারকে জানালে কোনো বিচার না পেয়ে তিনি ২১ মে রংপুরে বাবার বাড়িতে চলে যান।

এরপর ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ভুক্তভোগী। দীর্ঘ ১৫ দিন পর বুধবার দিবাগত রাতে তিনি দামুড়হুদা থানায় ওমর আলীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১