
সোমবার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা বাজারে অবস্থিত হেনা কনজুমার প্রোডাক্টস নামের কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পিয়ারাতলা বাজারের কয়েকটি দোকান ও কারখানায় অভিযান চালানো হয়। এ সময় হেনা কনজুমার প্রোডাক্টসে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তাদের লোগো ব্যবহার এবং ভুয়া বারকোড সংযুক্ত করে টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং র্যাবের একটি দল অভিযানে সহযোগিতা করে।
আপনার মতামত লিখুন :