নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষের সময় পুলিশসহ আহত ১৫


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ ৪২
নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষের সময় পুলিশসহ আহত ১৫

তছলিম হোসেন, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় এনসিপি সিনিয়র যুগ্ন মুখ্য সমন্ময়ক সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের উপস্থিততে এনসিপির কর্মী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।  বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

এ সময় এসসিপির নেতকর্মীরা জানান, তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে এনসিপি কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, সাংসদ হান্নান মাসউদ হাতিয়ার প্রকল্প বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় এনসিপি ও বিএনপি কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এবিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

‘হালিশহরের অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১