নওগাঁয় মসজিদকে কেন্দ্র করে হামলা, আহত ৩


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৯ মে, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
নওগাঁয় মসজিদকে কেন্দ্র করে হামলা, আহত ৩

নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চুয়াড়পাড়া গ্রামে মসজিদকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নওগাঁ সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গ্রামের জামে মসজিদের ইমামকে নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগাহ মাঠে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়। তবে পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, সকাল ৯টার দিকে মো. নজরুল ইসলামের ছোট ভাই নাজমুল সরদার (৫০), ভাতিজা জয়নাল সরদার (৩৮) ও নাতি শুভ সরদার কোরবানির পশু জবাইয়ের প্রস্তুতির জন্য ছুরি আনতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

এ সময় নাজমুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে রক্ষা করতে গেলে শুভ সরদারও আহত হন। হামলায় জয়নাল সরদারও আহত হন বলে পরিবারের দাবি।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। আহতদের পরিবার দাবি করেছে, হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তাঁরা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “অভিযোগ পাওয়ার পর এজাহার গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১